অন্তরের দৃষ্টি, হিকমাহ ও প্রজ্ঞার আলোকে জীবনের স্বরূপ দর্শন এবং বিজ্ঞান বনাম কুরআনিক দর্শনের তুলনামূলক পর্যালোচনা
ফিলসফি (Philosophy) বাংলায় মানে হলো দর্শন — আর দর্শন মানেই হলো দেখা। কিন্তু কী দেখা? জীবনকে দেখা। জীবনকে দেখার গভীর অনুভবের নামই হলো দর্শন। তবে এটি কেবল রক্ত-মাংসের চোখের দৃশ্যমান দেখা নয়; বরং অন্তরের, প্রজ্ঞার ও হিকমার চোখে অস্তিত্বের গূঢ় সত্য অবলোকন করার নামই হলো প্রকৃত দর্শন।
ইতিহাসের পাতায় আমরা সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের মতো অসংখ্য মনীষীর নানা মানবিক দর্শন প্রত্যক্ষ করেছি। কিন্তু এইবার আসুন আমরা সরাসরি কুরআনের দর্শন অনুধাবন করি—মহান রাব্বুল আলামিন এই দর্শন সম্পর্কে কী দিকনির্দেশনা দিয়েছেন এবং ঐশী দর্শনের প্রকৃত স্বরূপ কী।

