নিজের বিবেক জাগ্রত করি...

আলম এম.আলম এম.২৮ আগস্ট, ২০২৬
সূরা হিজর (১৫), আয়াত ৯:

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ

আমিই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক।

অনুবাদ: আল্লাহ্ কিভাবে কুরআন সংরক্ষণ করে আসতেছেন তা তিনিই ভালো জানেন। আজ সাড়ে চৌদ্দ'শ বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের কুরআন অপরিবর্তিত রয়েছে। শয়তান কি চেষ্টা করেনি? কিন্তু বিফল হয়েছে। তবে বিকল্প রাস্তায় শয়তান এবং শয়তানের সাঙ্গোপাঙ্গরা এখনো চলেছে। এবার সেই রাস্তাগুলো কি কি হতে পারে তা নিজের আক্কল দিয়ে বোঝার চেষ্টা করি।

২৫০ বছর পর হাদিস নিয়ে অনেকেই হাজির হলেন। হাদিস সংগ্রহের বিচিত্র কাহিনী ধীরে ধীরে আমাদের মনে গাথার ব্যবস্থা হয়ে গেলো। কুরআনের অনুবাদ হতে থাকলো, তফসির হতে থাকলো। একেকজন একেকভাবে অনুবাদ করেছেন, তফসির করেছেন। আল্লাহ তো শুধু কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কে কি অনুবাদ বা তফসির করলো সেগুলো দেখার দায়িত্ব আল্লাহ্ নেননি। আমরা খুব সুক্ষ ভুল অনুবাদ দেখি, কিন্তু বুঝতে পারিনা। বুঝতে না পারার কারণে আমরাও অজান্তেই ভুল পথে পা বাড়াই।

অনেকেই মনে করেন যে, হাদিস হলো কুরআনে ব্যাখ্যা। হাদিস ছাড়া কুরআন বুঝা যাবে না। এই ধারণা আমাদের মস্তিষ্কে পার্মানেন্টভাবে বসিয়ে দেয়া হয়েছে। আমরা সাধারণ মানুষ এটা বিশ্বাস করি। ফতোয়া দেয়া হয় যে, হাদিস না মানলে সে কাফির। সুতরাং কে কাফির হতে চাইবে? অথচ আল্লাহ্ বারবার বলেছেন,

সূরা আল ক্বামার (৫৪), আয়াত ১৭:

কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? I have certainly made the Qur'an easy for remembrance, so is there any who will remember?

আল্লাহ্ একই কথা একই সূরার ২২, ৩২, ৪০ নম্বর আয়াতেও বলেছেন।

আমরা সহজকে বাদ দিয়ে জটিলের মাঝে প্রবেশ করেছি। এখন থেকে বের হওয়া কি এতই সহজ? তাই বন্ধুদের বলছি, কুরআন বুঝে পড়ুন। দেখবেন সহজ সরল পথ খুঁজে পেয়েছেন।

পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।