আল্লাহ সত্য মিথ্যা যাচাই করতে বলেছেন কুরআন দিয়ে (সুরা ৮৬ আয়াত ১৩)। এ কথা আল্লাহ অসংখ্য বার বলেছেন (সুরা২৫,১/৪,১০৫/৫,৪৯/৩১,২০)
রমজান মাসে শয়তানকে বন্ধী করে রাখা হয়। আসুন জেনে নেই, কুরআনে আল্লাহ্ আমাদের সূরা আরাফ (৭), আয়াত ১৪-১৫ তে কি জানিয়েছে।
(১৪) সে (শয়তান) বলল, ‘সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে’।
[Satan] said, "Reprieve me until the Day they are resurrected."
(১৫) আল্লাহ বললেনঃ তোকে অবকাশ দেয়া হল।
[Allah] said, "Indeed, you are of those reprieved."
এখানে স্পষ্ট যে আল্লাহ শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ/স্বাধীন করে দিয়েছেন। এর মধ্যে বছরে বছরে শুধু রমজান মাসের জন্য বন্ধী করার কথা কুরআনের অন্য কোথাও বলা হয়নি। বন্ধী করার বিষয়টা বিশ্বাস করতে হলে, কুরআন সাংঘর্ষিক হয়ে যায়, নয় কি?
তথ্যগত কোনো ভুল থাকলে সেটা ধরিয়ে দিন। তর্ক করার জন্য এই পোস্ট দেয়া হয়নি।

